সন্ধ্যা ৭:১৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভূঞায় মুন্সি আবদুল কাদের হিফজুল কোরআন মাদ্রাসায় পাগড়ি প্রদান অনুষ্ঠান

 

দাগনভুঞা (ফেনী) প্রতিনিধি: দাগনভূঞার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান রামানন্দপুর মুন্সি আবদুল কাদের হিফজুল কুরআন মডেল মাদ্রাসার হিফজ্ সম্পন্নকরা ছয়জন বালিকা ও একজন বালককে খিমার ও পাগড়ি প্রদান করা হয়েছে। এছাড়াও মুন্সি আবদুল কাদের বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত “বৃত্তি পরীক্ষা-২৩’ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ।

২০ জানুয়ারি (শনিবার) মাদ্রাসা মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান। প্রধান আলোচক ছিলেন আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি ফারুক আহমদ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ফেনী বড় জামে মসজিদ হিফজ্ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জাকির হোসেন মজুমদার, দাগনভূঞা রহমান শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার শামছুর রহমান, দৈনিক অজেয় বাংলার সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোজাম্মেল হক মিন্টু, বিশিষ্ট শিক্ষাবিদ আতাউর রহমান পাটোয়ারী ও দাগনভূঞা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ শিবলু।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবুল কালাম, রামনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন, আরটিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি আজাদ মালদার, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মাসুদ আহমেদ, সাপ্তাহিক নবকিরণের সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী শানুল ইসলাম টিপু, ফেনী রোডস্থ শিল্পীপ্লাজার স্বত্বাধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খাজা ওসমান ফারুক, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি নুর আলম খান, মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বালাগাত উল্যাহ মিলন, সাংবাদিক এসএম ইউসুফ আলী, ফেনী রোডস্থ মাইশা স্টিলের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলম ও ঢাকা টাইমসের দাগনভূঞা প্রতিনিধি মোকাররম হোসেন পিয়াস।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. লিয়াকত আলী।

অনুষ্ঠানে মাদ্রাসার হিফজ্ সম্পন্নকরা ছয় জন বালিকাকে খিমার এবং একজন বালককে পাগড়ি ও পাঞ্জাবি প্রদান করা হয়। বালিকারা হলো-দাখিল পরিক্ষার্থী আয়েশা সুলতানা সিমলা (১৪), ৮ম শ্রেণির আয়েশা আক্তার স্বর্ণা (১৩), ৮ম শ্রেণির হাজেরা আক্তার প্রার্থনা (১৩), দশম শ্রেণির তানিশা আক্তার (১৪), দাখিল পরিক্ষার্থী হুমায়রা বিনতে হানিফ (১৩) ও ৯ম শ্রেণির জান্নাতুন নাঈম নিলিমা (১৩)।
বালক হলো-৬ষ্ঠ শ্রেণির আবদুল্লাহ আল যোবায়ের (১০)। সে মাত্র এক বছর দুই মাসে হেফজ সম্পন্ন করে। এদিকে মুন্সি আবদুল কাদের বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত “বৃত্তি পরীক্ষা-২৩’ এর বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন কৃতি শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

উল্লেখ্য যে, মুন্সি আবদুল কাদের হিফজুল কোরআন মডেল মাদ্রাসার পাঠদান পদ্ধতি গতানুগতিক হিফজ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা। এখানে ছাত্রছাত্রীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার পাশাপাশি ধর্মীয় ও আধুনিক শিক্ষায়ও পারদর্শী করে তোলা হয়। হেফজ নেসাবের পাশাপাশি তাই তাদের আলিয়া নেসাব তথা মাদ্রাসা শিক্ষাবোর্ডের কারিকুলামের পাঠদান করা হয়ে থাকে। এতে করে জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে অগ্রসর এই বিশ্বের সাথে পাল্লা দিয়ে তাদের পথচলা সহজ হবে বলে মনে করছেন বিজ্ঞজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *