রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভুঞার মঈনীয় চিশতিয়া স্কুল এন্ড কলেজের পুরষ্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

 

দাগনভুঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূইঁয়ার জায়লস্কর মঈনীয়া চিশতীয়া স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জামাল নাসের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংসদ সচিবালয়ের বিএন্ড আইটির মহা পরিচালক এসএম মঞ্জুর, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর আবদুল মালেক মল্লিক, পরিকল্পনা মন্ত্রনালয়ের আইএমইডির পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান মজুমদার, ড, হুমায়ুম কবির, প্রফেসর ইমতিয়াজ আহমেদ, নরসিংদী কলেজের প্রফেসর মাহবুবুর রহমা, জাতীয় নাক,কান,গলা ইনস্টিটিউটের উপ পরিচালক ডা, মোহাম্মদ শেহাব উদ্দিন,ফেনী জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, ব্যাংক কর্মকর্তা মোঃ নাসিমুল হক চিশতী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. আ,এ শেখ মো: আফছরারুল হক চিশতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *