সকাল ৭:৫০ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের কাছে ‘টাইফুন যুদ্ধবিমান’ বিক্রি করছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন জেট বিক্রি করছে জার্মানি। বুধবার জার্মান সরকার জানিয়েছে, তারা তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন জেট বিক্রির অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, ‘ফেডারেল সরকার ইন্ড্রাস্ট্রির প্রাথমিক অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে। সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিমানের অর্ডার দিতে চায় কিনা।’

বুধবার ইস্তাম্বুলে উভয় দেশের প্রতিরক্ষা প্রধানদের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাজ্যের একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, টাইফুন যুদ্ধবিমান রপ্তানির দিকে একটি ‘বড় পদক্ষেপ’ নেওয়ার বিষয়ে যুক্তরাজ্য এবং তুরস্ক একমত হয়েছে

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি বুধবার ইস্তাম্বুলে আইডিইএফ প্রতিরক্ষা শিল্প মেলার সময় চুক্তিটিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিটি ন্যাটোর সম্মিলিত প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যে বছরের পর বছর ধরে প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান শিল্প সম্পর্কের উন্নয়ন করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *