সন্ধ্যা ৭:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তালাবদ্ধ ঘরে মরদেহ স্বামী পলাতক

ভালুকা( ময়মনসিংহ)  প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে মোছা. সাবিনা আক্তার (৪২) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক। রোববার সিডস্টোর বাজার এলাকার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে। নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, স্বপন মিয়া স্ত্রীকে হত্যা করে পালিয়েছে। পুলিশ মর দেহ ময়না তদন্তের জন্য ম*র্গে পাঠিয়েছে, তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *