সন্ধ্যা ৭:১৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্য সমাবেশ সফল করতে জয়পুরহাটে মতবিনিময় সভা

 

জয়পুরহাট প্রতিনিধি :আগামী ১৯ জুন বগুড়ায় ( Bogura) রাজশাহী ও রংপুর (Rongpur) বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে শহরের নতুনহাট এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ প্রস্তুতি সভার আয়োজন করে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হাওলাদার,রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় যুবদলের
সহ সভাপতি দীপু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, সাইদুর রহমান, কেন্দ্রীয় যুবদলের রাজশাহী বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, সহ ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান,জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুজন, সহ সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্বল, যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

সভায় জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলার, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *