দুপুর ২:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তানভীরের পরী হয়ে পর্দায় আসছেন রিফাত জাহান

বিনোদন  প্রতিবেদক : তরুণ প্রজন্মের উঠতি মডেল – অভিনেত্রী রিফাত জাহান এবার পরী হয়ে পর্দায় আসছেন। তিনি পরী হয়েছেন অভিনেতা আবু হুরায়রা তানভীরের। আল আমিন স্বপনের রচনা ও ব্যস্ত নির্মাতা এ বাবুলের চিত্রনাট্য – পরিচালনায় নির্মিত ‘পরী’ নামের একটি নাটকে রিফাত জাহান পরী নাম ভূমিকায় অভিনয় করেছেন।

পরী নাটকটি নিয়ে মডেল – অভিনেত্রী রিফাত জাহান বলেন, নির্মাতা এ বাবুল ভাই অসাধারণ একটি নাটক নির্মাণ করেছেন। দারুন একটি চরিত্রে আমি অভিনয় করেছি। আশা করছি – দর্শকদের কাছে পরী নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেতে সক্ষম হবে। আমার চরিত্রটিও সবার কাছে ভালো লাগবে।

নির্মাতা এ বাবুল জানান, আবু হুরায়রা তানভীর, রিফাত জাহান ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, শিরিন আলম, রকি খান, সাদিকা মালিহা শখ, ইকবাল হোসেন। নাটকটি ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *