বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তমাকে ২০ কোটি টাকার লিগ্যাল নোটিশ পাঠালেন মিষ্টি

 

বিনোদন ডেস্ক  : মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে গত বৃহস্পতিবার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দেন নায়িকা তমা মির্জা। এবার মিষ্টি জান্নাতও হাঁটলেন একই পথে। মানহানির অভিযোগ এনে তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠালেন তিনি।

২৭ মে (সোমবার) তমার বিরুদ্ধে নোটিশটি ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি। নোটিশে উল্লেখ করা হয়েছে – মিষ্টি জান্নাতের বিরুদ্ধে তমা মির্জার অভিযোগ সত্য নয়। এতে মিষ্টির মানহানি হয়েছে। তিন দিনের মধ্যে আইনি নোটিশ তুলে নেওয়া এবং ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা না দিলে তমা’র বিরুদ্ধে মিষ্টি আইনগত ব্যবস্থা নেবেন।

তমার আইনি নোটিশ পাঠানোর পর মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, আইনিভাবেই জবাব দেওয়া হবে। মিষ্টি বলেছিলেন, পুরো বিষয়টি মিথ্যা। মিথ্যা প্রমাণিত হলে তাকে (তমা মির্জা) অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমি কোনো ভিডিওতে কারও নাম নিইনি। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে।

সম্প্রতি শাকিব খান ও শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিতর্কিত কথা বলে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। বিভিন্ন সাক্ষাৎকারে বলা মিষ্টির কথাগুলো ভালোভাবে নেননি চিত্রনায়িকা তমা মির্জা। মিষ্টির সমালোচনা করে তিনি ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টকে কেন্দ্র করেই দ্বন্দ্বে জড়ান দুই নায়িকা। প্রকাশ্যে একে অপরের সমালোচনা করেন। ওই সময় তমা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মিষ্টি। সেই কথামতো তমার’ বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠালেন এই নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *