
বি এ রায়হান, গাজীপুর :
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর টঙ্গীতে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।
এ সময় মিছিল উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক(২৯ লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রেজাউল করিম, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতিশফিক তালুকদার, সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব, পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম তুষার, স্বপন মৃধা, মাহমুদুল হাসান শাহীন, এবি সিদ্দিক সহ সহস্রাধিক নেতাকর্মী।
দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।