রাত ২:৩৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বংশালে একটি দ্বিতল ভবন হেলে গেছে

স্টাফ রিপোর্টার :
ঢাকার বংশালে একটি দ্বিতল ভবন হেলে গেছে । ভবনটিতে থাকা বংশাল পুলিশ ফাঁড়ির সদস্যদের এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ভবনটি হেলে পড়ে। দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ সিটির জরুরি পরিচালন কেন্দ্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত আসনের সম্মানিত মহিলা কাউন্সিলর এবং করপোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক দুর্ঘটনাস্থল পৌঁছেছেন।
দুই ভবনের মাঝখানে চলাচলের যে পথ রয়েছে সেটি বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *