সকাল ৭:৪৭ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা রয়েল ক্লাব লি. এর সভাপতি জহির রায়হান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

ডেস্ক রিপোর্ট :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জহির রায়হান, সভাপতি, ঢাকা রয়েল ক্লাব লি.।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার অনন্য উপলক্ষ।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নিলেই ঈদের আনন্দ পরিপূর্ণতা পায়।”
জহির রায়হান দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান— “ঈদ মোবারক “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *