বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে যানজট, আহত কয়েকজন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে চট্টগ্রামমুখী সার্ভিস লেনে ‘ইটনা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং চিটাগাং রোড থেকে মৌচাক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোরে সার্ভিস লেনে চলন্ত বাসটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। পথচারীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ঘটনার সময় গ্রিন ইউনিভার্সিটির একটি বাস ডেলিগেটেড লাইনে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী তুলছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিলেন। তাদের বাঁচাতে ‘ইটনা পরিবহন’ বাসটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং বাসটি সরিয়ে নেয়।

পরে সার্ভিস লেনের এক পাশ ও সড়কের মাঝের লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *