দুপুর ২:৩১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ক্যান্টনমেন্টের মানিকদিতে ঢাকা কেয়ার স্কুলের ৩১ তম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার :

শনিবার ২৭ জুন ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি পালিত হয়ছে। বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার পশ্চিম মানিকদিস্থ স্কুল ক্যাম্পাসের পাশে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় অনুষ্ঠানের ঊদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হাশেম। ঢাকা কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাবি’র সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আশরাফ কামালের সভাপতিত্বে সন্ধ্যায় বর্ষাবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী, জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু, সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের পত্র পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এস. এম শামসুল হুদা,
অর্ধ সাপ্তাহিক সুবাণী সম্পাদক ও দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক আইয়ুব রানা, সলিমুননেসা একাডেমীর অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান ভূইঁয়া। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ঢাকা কেয়ার স্কুল ও শিক্ষাবিদ আশরাফ কামালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, ওস্তাদ মনসুর আলী, সঞ্জিত কুমার রায়, ভাবনা বিথী, চন্দ্রপীঠ ব্যান্ডদলের ওমর ফোরকান রাসেল, ওয়ারেন্ট অফিসার (অব:) আব্দুল হালিম প্রমুখ। বর্ষপূর্তি অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, স্কুলের অধ্যক্ষ বিমল চন্দ্র সাহা ও শিক্ষকগণ। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে সারাদিনের অনুষ্ঠানসমুহ প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও কৃতিত্বের পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *