রাত ৮:৪০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ১৫ তম ব্যাচের অরিয়েন্টেশন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ০৭ জুন  রোজ বুধবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত হয় অর্থনীতি বিভাগের ১৫ তম ব্যাচের অরিয়েন্টেশন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.গণেশ চন্দ্র সাহা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সম্মানিত কোঅর্ডিনেটর এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারম্যান, এসোসিয়েট প্রফেসর মো.ফজলুল হক পলাশ। তিনি বিশ্বাস করেন,নবীন শিক্ষার্থীদের পদচারণায় ডিপার্টমেন্ট আরো সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
সম্মানিত অতিথি এবং ডিপার্টমেন্টের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের সাথে ফটোসেশানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আগামী ১১ জুন,২০২৩ তারিখ থেকে এই ব্যাচের ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *