সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেনমার্কে শান্তি বৈঠকের আয়োজন করছে ইউক্রেন

ডেস্ক রিপোর্ট :  রাশিয়ার আগ্রাসনে নিরপেক্ষ থাকা বেশ কয়েকটি দেশকে একত্রিত করে শনিবার(Saturday)  ইউক্রেন(Ukraine)  ডেনমার্কে(Denmark)  এক বৈঠকের আয়োজন করেছে।
বৈঠকের বিষয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন পশ্চিমা কর্মকর্তা বলেন,  হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বৈঠকে উপস্থিত থাকবেন। খবর এএফপি’র।
সূত্রটি জানায়, কোপেনহেগেনে এ বৈঠকের লক্ষ্য ইউক্রেনে একটি ‘ন্যায় ও স্থায়ী শান্তি অর্জনের উপায় নিয়ে আলোচনা করা।
সূত্রটি আরো জানায় আমন্ত্রিতদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং গত বছর রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনকে সমর্থনকারি  অন্যান্য দেশগুলির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ও সেইসাথে যারা হামলার নিন্দা করেনি তারা অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *