রাত ৩:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডি আই ইউর সমাজবিজ্ঞান বিভাগের ৪৪ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ডি আই ইউর সমাজবিজ্ঞান বিভাগের ৪৪তম (১ম শিফট) ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.গণেশচন্দ্র সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক আবু তারেক, ড.শওকত আরা হোসাইন (ডিন,কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ), প্রফেসর ড. সাজ্জাদ হোসাইন (প্রক্টর ও হল প্রভোস্ট),রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফজলুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর তাহমিনা খান,সহকারী অধ্যাপক তানজিলা শবনম, প্রভাষক ড.শামীম হামিদী,তাফহিমুল ইসলাম, মোঃ তৌহিদুজ্জামান,বুশরা ইসলাম, মোঃ সোহেল রানা,তানজুমা মহিমা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) নাজমা সুলতানা ও অন্যান্য সিনিয়র শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও শিক্ষকমণ্ডলী উপস্থিত নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিকনির্দেশনা ও নিয়ম-কানুন তুলে ধরেন।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জমশেদুর রহমান।অনুষ্ঠানটির উপস্থাপনা করেন ৪৩ তম (২য় শিফট) ব্যাচের শিক্ষার্থী বিনীতা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *