দুপুর ২:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প টিকটক পছন্দ করেন: মার্কিন বাণিজ্যমন্ত্রী

প্রযুক্তি ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে পছন্দ করেন, তবে চীনা মালিকানাধীন এই স্বল্পদৈর্ঘ্য ভিডিও অ্যাপটি—যা প্রায় ১৭ কোটির মতো আমেরিকান ব্যবহার করেন, তার মালিকানা যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।

রবিবার ফক্স নিউজ সানডেতে শ্যানন ব্রিমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাটনিক বলেন, “ প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই টিকটককে পছন্দ করেন, তিনি বারবার তা বলেছেন, কারণ এটি তরুণদের সঙ্গে যোগাযোগের একটি ভালো মাধ্যম।”
তিনি আরও বলেন, “কিন্তু বাস্তবতা হলো, আপনি চীনের মালিকানাধীন একটি অ্যাপকে ১০ কোটির বেশি আমেরিকান ফোনে থাকতে দিতে পারেন না। এটি গ্রহণযোগ্য নয়। তাই, অ্যাপটি যুক্তরাষ্ট্রের মালিকানায় আসতেই হবে। এর প্রযুক্তি, অ্যালগরিদম—সবকিছুই আমেরিকার হতে হবে। আমি জানি, প্রেসিডেন্ট টিকটক নিয়ে ইতিবাচক, যদি এটি আমেরিকানদের হাতে চলে আসে।”

তথ্য সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *