
গোপালপুরে ( টাঙ্গাইল) প্রতিনিধি :
গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের পাথালিয়া গ্রামে অবস্থিত বিশ্ব স্থাপত্য ঐতিহ্যের স্মারক ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপিত হচ্ছে। টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসন এবং মসজিদ কমিটির যৌথ অর্থায়নে এ পুলিশ বক্স নির্মিত হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান, ওসি মো. ইমদাদুল হক তৈয়ব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সোহেল, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, এ সময় আওয়ামীলীগ, মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।