রাত ৯:৪৬ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টসে জিতেছেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস। চট্টগ্রামে এবার অবশ্য আগে ব্যাটিং নয়, আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বুমেরাং হয়ে এসেছিল বলেই কি-না এবার স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠালো লঙ্কানরা।

আজ শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামে দ্বিতীয় এই ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।

এমন ম্যাচে একাদশে কোনো পরিবর্তন না এনেই লড়াইয়ে নেমেছে টাইগাররা। তবে প্রথম ম্যাচে হারার পর এক একাদশে এক পরিবর্তন এনেছে লঙ্কানরা।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ভানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেলালাগে, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *