রাত ১১:৩৯ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসার পথে এক মুসল্লীর মৃত্যু

 

টঙ্গী প্রতিনিধি  :: বিশ্ব ইজতেমায় আসার পথে অসুস্থ্য হয়ে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়। মুসল্লি ইউনুছ মিয়া বি-বাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার সকাল ১১টার সময় বি-বাড়িয়া থেকে ২৩জন মুসল্লির একটি জামাত ইজতেমার উদ্দেশ্য রওনা হন। তারা মিরের বাজার পার হওয়ার পর ইউনুস মিয়া হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় ইউনুছ মিয়াকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার লুনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *