রাত ৯:১৬ শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর গাজীপুরায় আত্ তাওহীদ আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্স এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর গাজীপুরায় আজ ২০ ফেব্রুয়ারী সকাল ১০ টায়  আত্ তাওহীদ আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্স এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর করা হয়। অত্র মসজিদের সভাপতি শাইখ রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমঈয়তে আহলে হাদীস বাংলাদেশের সাধারণ সম্পাদক  শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ খান মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জমঈয়তে আহলে হাদীস গাজীপুর মহানগরে সভাপতি শাইখ আবু আদেল মো: হারুন হুসাইন, জমঈয়তে বিদেশ ও প্রবাস বিষয়ক সেক্রেটারী শাইখ মুহাম্মাদ ইবরাহীম আব্দুল হালীম মাদানী, ৫০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন, অত্র মসজিদের সহ- সভাপতি আব্দুস সালাম সহ আলেম- ওলামা সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *