রাত ৮:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে গেছে

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে শিলমুন এলাকায় অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে গেছে। গত সোমবার সকালে একটি প্লাটিক গোডাউনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে।
জানা যায়, গত সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ওই এলাকার একটি প্লাসটিকের গোডাউনে আগুন লেগে মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে প্লাসটিকের গোডাউনটি ও পাশের মোনতাজ উদ্দিন মার্কেটের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও পাশে থাকা একটি মসজিদ ও আশপাশে স্থানীয়দের কয়েকটি বাড়ি আংশিক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *