রাত ১০:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ৩ হাজার ৩ শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর টঙ্গীপূর্ব থানাধীন হিমারদীঘি সাতরং এলাকা থেকে ৩ হাজার ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতার যুবকের নাম শাকের আহমদ শাকিল (৩০)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার হীলা তেলীপাড়া এলাকার মৃত হাসান সওদাগরের ছেলে।জিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে মাদক দ্রব্য ইয়াবা ক্রয় করে গাজীপুর মহানগরীর টঙ্গীর হিমারদিঘি সাত রাং এলাকায় মজনু মিয়ার নিকট বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১ জন মাদক ব্যবসায়ী শাকের আহমদ শাকিলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা।তিনি আরো জানান, গ্রেফতার শাকিলের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *