রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

 

টঙ্গী প্রতিনিধি :গাজীপুরে টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হাকিম (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে টঙ্গীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মুন্নু গেট এলাকার রাস্তার পূর্ব পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম (৩৭) কুড়িগ্রাম জেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুর চর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে স্ট্যান্ডার্ড ক্রেডিট কালেকশন এজেন্সির সিনিয়র এক্সেকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *