দুপুর ১:২৪ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে সংস্কৃতিজনদের সাথে প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : সংস্কৃতি চর্চার সংকট নিরসনে উপায় নির্ধারণে লক্ষে টংগীর সংস্কৃতিজনদের সাথে মতবিনিময় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। শুক্রবার রাতে টংগী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, টংগী’র সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া,প্রদীপ অধিকারী, আ স ম জাকারিয়া,  শেকানুল ইসলাম শাহী, নিজাম উদ্দীন, মাধব আচার্য, প্রদীপ অধিকারী, মিজানুর রহমান মঞ্জু, এম এ মালেক, জহিরুল আলম বাধন, তামান্না ইসলাম, এইচ এম ফারুক,শাজাহান শোভন, শাহ আলম সজল প্রমুখ । অনুষ্ঠানে বক্তারা টংগীর সংস্কৃতি চর্চায় নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল স্বল্প সময়ের মধ্যে তা নিরসনের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় টংগী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ চার শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *