বিকাল ৫:৫৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক সিডও দিবস ২০২৫ পালন

টঙ্গী প্রতিনিধি :

“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৩ টায় টঙ্গী সাংগঠনিক জেলা শাখার নিজ কার্যালয়ে আন্তর্জাতিক উপ পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা করা হয়। সভাপতিত্ব করেন জেলা সভাপতি আনোয়ারা বেগম। বর্তমানের সংকটজনক পরিস্থিতিতে সিডও সনদ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সমুন্নত রাখতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিডও দিবসের আলোচনাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সভাপতি আনোয়ারা বেগম , সাধারণ সম্পাদক রীতা ব্রহ্ম , সহ-সাধারণ সম্পাদক নূরজাহান ও প্রশিক্ষণ সম্পাদক ইশরাত কবির কাকলি কাকলি । বক্তারা নারী সমাজের স্বার্থ ও মানবাধিকার রক্ষার্থে সরকারের কাছে কিছু দাবী জানান ,

১. সংসদে ১৫০ নারী আসনে ও সরাসরি নির্বাচনের দাবী জানান ।
২. জাতিসংঘ সিডও কমিটির সুপারিশ অনুযায়ী সিডও সনদের ২ ও ১৬.১ ( গ) ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করে সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবী জানান ।
৩. সংবিধানে জনজীবন ও ব্যক্তিজীবনে অধিকারের ক্ষেত্রে যে বৈষম্য আছে তা দূর করার লক্ষ্যে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করার দাবী জানান।
৪. বৈষম্য মূলক পারিবারিক আইনের সংস্কার করে সম্পদ- সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার দাবী জানান।
৫. সমকাজে সম মজুরি নিশ্চিত করার দাবির সাথে সাথে তারা জাতীয় অর্থনীতিতে নারীর গৃহ কর্মের এবং সেবামূলক কাজের স্বীকৃতি দেওয়ার দাবী জানান।
৬. সহিংসতার স্বীকার নারী ও কন্যার সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচারের দীর্ঘসুত্রিতা পরিহার করে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবী জানান।
৭. উত্ত্যক্তকরণ , যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ পৃথক পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করার এবং বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করার দাবী জানান।

সবশেষে সভাপতি আনোয়ারা বেগম উপস্থিত সকলকে মনোযোগ সহকারে সভার আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে তার সভা শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *