
টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর আয়োজনে টঙ্গী এলাকায় অনুষ্ঠিত হলো “যুব ও নারী ট্রেড ইউনিয়ন নেতৃত্বের সাথে স্থানীয় কমিউনিটির অ্যাডভেকেসি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গীর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা, নারী নেতৃত্বের ক্ষমতায়ন ও ইউনিয়ন কার্যক্রম বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
বিলস-এর পরিচালক নাজমা ইয়াসমিনের পরিচালনা ও বিলসের উপদেষ্টা নাইমুল হাসান খান জুয়েলের সভাপতিত্বে আলোচনা করেন বিলসের উপদেষ্টা এ এস এম ফয়েজ আহমেদ, কার্যনির্বাহী সদস্য নাসরিন আক্তার দিনা,সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরে সভাপতি মনিরুল ইসলাম রাজিব, কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, আসকের গাজীপুর মহানগরের সভাপতি নাদিম খান,নারী নেত্রী ফেরদৌসী বেগম, বিসিডিএস টঙ্গী পূর্ব থানার সভাপতি মামুনুর রহমান পাঠান,বিসিডিএস ৫০ নং ওয়ার্ড সভাপতি মোতালেব হোসেন অন্তর, শ্রমিক নেত্রী সখিনা আক্তার সহ স্থানীয় শ্রমিক নেতা, মসজিদের ইমাম, ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় যুব ও নারী প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে ট্রেড ইউনিয়নের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।
উল্লেখ্য বিলস নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচির মাধ্যমে শ্রমিক, নেতৃত্ব ও কমিউনিটির মধ্যে সচেতনতা তৈরি করে চলেছে।