রাত ১০:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে পুলিশের সোর্সকে কুপিয়ে যখম

 

বি এ রায়হান, গাজীপুর :
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে সুমন মিয়া (২৬) নামের এক পুলিশ সোর্সকে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় মাদককারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুমন ব্যাংক মাঠ বস্তির মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সে টঙ্গী পূর্ব থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করে।

অভিযুক্তরা হলেন- রুকি বেগম (৪০), জয় ওরফে মোটা জয় (২০), রাজু ওরফে চুইটকা রাজু (২৬), আক্তার ওরফে ছিনতাইকারী আক্তার (২৬), রাহুল (২৫), রিপন ওরফে চোর রিপন (২৬) ও শহীদুল (১৮)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী সুমন জানান, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদককারবারি। বেশ কিছুদিন যাবত চিহ্নিত মাদককারবারি রুকির লোকজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগে সোর্স সুমনের সাথে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল সুমন। এ সময় রুকির নির্দেশে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সুমনের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে পালিয়ে যায়। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে প্রথমে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *