রাত ১০:২৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে নৌকার সমর্থনে মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে প্রতীক পাওয়ার একদিন পর মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছে গাজীপুর -২ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কর্মী সমর্থকরা।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নতুন বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে মিছিল উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল নুরুল ইসলাম নুরু, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান টিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রেজাউল করিম, সেচ্ছাসেবক লীগ নেতা কাজী মঞ্জুর, হুমায়ুন কবির বাপ্পি, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি সফিক তালুকদার, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরব সহ নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *