রাত ৩:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে গাঁজা সহ এক ব্যক্তি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধিঃ-
টঙ্গীতে ৫০০ গ্রাম গাঁজাসহ রুবেল দাস (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গীর গুটিয়া নর্থ টাউন আবাসিক প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গুটিয়া নর্থ টাউন আবাসিক প্রকল্প এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার  কালে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে তারা জানান।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, অভিযুক্তের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *