রাত ৩:০৩ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ক্রেন উলটে আহত ১০

 

স্টাফ রিপোর্টার : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় চলমান বিআরটি প্রকল্পের একটি ক্রেন উল্টে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ক্রেনটি উল্টে যাওয়ায় মহাসড়কের এক পাশে যানবাহন চলচল বন্ধ হয়ে গেছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় টঙ্গী স্টেশন রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বিকট শব্দে বিআরটি প্রকল্পে কর্মরত একটি ক্রেন মহাসড়কের পূর্ব পাশে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন পথচারী আহত হয়। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর মহাসড়কের দীর্ঘ যানজট লেগে গেছে। ঘটনাস্থল এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি আশাফুল ইসলাম বলেছেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *