রাত ৩:৪৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী মৃত্যু

টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর এরশাদ নগর এলাকায় কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মৃত্যু বরণ করেন।
৪ জুন রবিবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পেট্রোল পাম্প সংলগ্ন শালিকচুড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
এ দূর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক ও বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিটি কুষ্টিয়া জেলার ভেড়ামারার কাচারি পাড়া গ্রামের আলী হোসেনের সন্তান।
এ দূর্ঘটনার নিয়ে টঙ্গী ( পশ্চিম) থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন’ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য দুই জন গাড়ি চালককে আটক করা হয়েছে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *