রাত ৪:৩৭ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টংগীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ষবরণ উদযাপন

স্টাফ রিপোর্টার: “নববর্ষের উদ্দীপনা, অসম্প্রদায়িক চেতনা” স্লোগানকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট, টংগী বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশখ সকালে আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান। শুক্রবার টংগী সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত এ বর্ষবরণ-১৪৩০ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া। জোট সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সঞ্চলনায় বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক জোট সভাপতি শেকানুল ইসলাম শাহী, মাধব আচার্য, নিজাম উদ্দিন, জহিরুল আলম বাধন, তামান্না ইসলাম, শাহজাহান শোভন, উজ্জ্বল লস্কর,হাবিবুর রহমান, মারুফ, মশিউর রহমান ও অমল কৃষ্ণ রায়।
আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি করেন জোটভুক্ত সংগঠনের শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *