রাত ২:০৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিশুসহ নিহত ১৫

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় শিশুসহ ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২২ জুলাই) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম।
স্থানীয় কয়েকজন জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। ভেতরে আরও কেউ আছে কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে।

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত বলেন, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *