
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করেছে ইসরায়েল। হামাসের রকেট হামলার পর গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালানোর পাশাপাশি বিদ্যু, পানি সরবার বন্ধ রেখেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এদিকে গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ চালু করতে শর্ত জুড়ে দিয়েছে ইসরায়েল। হামাদের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি না দেওয়া পর্যন্ত নেতানিয়াহু সরকার গাজায় বিদ্যুৎ, পানি ও জ্বালানি প্রবেশ করতে দিবে না বলে জনিয়েছেন।
গাজার একমাত্র পাওয়ার স্টেশনটির জ্বালানি বুধবার শেষ হয়ে গেছে। এই অঞ্চলটি এখন জেনারেটরের ওপর নির্ভর করছে। তবে জ্বালানি তেল না পাওয়ায় জেনারেটরও চালু রাখা যাচ্ছে না।
গত শনিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে। ওই হামলার সময় গাজায় কমপক্ষে ১৫০ জন ইসরায়েলিকে জিম্মি করা হয়েছিল বলে পশ্চিমা গণমাধ্যমে বলা হয়। এ সংঘাতে এখন পর্যন্ত ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় গাজায় মানবিক সংকট দেখা দিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে তিন লাখ ৩৮ হাজার মানুষ।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাসের সুড়ঙ্গের বিশাল নেটওয়ার্ককে লক্ষ্য করে তারা বিমান হামলা চালাচ্ছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে পৌঁছেছেন। আঞ্চলিক দেশগুলোকে সংঘাতের এই পরিস্থিতির ‘সুবিধা না নিতে’ সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: গালফ নিউজ