সন্ধ্যা ৭:৫৮ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জালি কাবাব বানানোর রেসিপি

ঈদ  পর্ব -৪

আসছে কুরবানির ঈদ তাই মাংস(Beaf) দিয়ে অনেকই সুস্বাদু মজার মজার খাবার তৈরি করতে চান। একটা মজাদার খাবার হলো জালি কাবাব।  চলুন কিভাবে জালি কাবাব তৈরি করবেন জেনে নেই…….

জালি কাবাব রেসিপি

উপকরণ
গরুর মাংসের কিমা- ২ কাপ
টক দই- ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
কাঁচা মরিচ- ২ টেবিল চামচ
ব্রেড- ২টি (বাদামি বা সাদা)
ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ
পুদিনা পাতা কুচি- ১ টেবিল চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
জয়ফল ও জয়ত্রী গুঁড়া- ১ চা চামচ
টালা জিরার গুঁড়া- আধা চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
ডিম- ১টি
টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্ব- প্রয়োজন মতো
তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি
ব্রেড সামান্য পানিতে(Water) ভিজিয়ে নিংড়ে নিন। বিস্কুটের গুঁড়া ও ডিম(Egg) বাদে বাকিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। কাবাবের আকৃতি করে প্রথমে ব্রেড ক্রাম্ব কিংবা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। এরপর ডিমে ডুবিয়ে গরম তেলে ৮-১০ মিনিট লো আচে ভেজে তুলুন।

 

রেসিপিটি তৈরি করেছেন: নিশাত ফারজানা, একজন সৌখিন রন্ধনশিল্পী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *