রাত ১১:৫৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদকে নিয়ে হা হা রিয়্যাক্ট দিলেই আনফ্রেন্ড : শাওন

বিনোদন ডেস্ক রিপোর্ট :

চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানকে নিয়ে ‘হা হা’ রিঅ্যাকশন দিলে বন্ধুতালিকায় থাকা সেই হাস্যমুখী ব্যক্তিকে আনফ্রেন্ড করে দেয়া হবে। রবিবার (৩০ জুলাই) জায়েদ খানের জন্মদিন উপলক্ষে ফেসবুকে এ হুশিয়ারি দেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্টে শাওন বলেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান। তোমার সরলতাই তোমার সম্পদ। তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার। কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’

তিনি বলেন, ‘এটা মজা করার জন্য দেওয়া কোনো পোস্ট না। আমি সচেতনভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের অনেকের কারণে-অকারণে হাসি আসতেই পারে, কিন্তু ‘হা হা’ রিঅ্যাকশন দেওয়া কেউ আমার বন্ধুতালিকায় থাকলে সেই হাস্যমুখী ব্যক্তিকে তালিকা থেকে বাতিল করে দেয়া হবে। শুভ আনফ্রেন্ডিং।’

২০০৮ সালে মুহাম্মদ হান্নান পরিচালিত ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন জায়েদ খান। এ পর্যন্ত প্রায় ১৬টি ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৭ সালে তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’ মুক্তি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *