
জামালপুর জেলা প্রতিনিধি :
রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২.০০ ঘটিকায় জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়ীয়া, কলাবাগান,জামালপুরে পৌরসভার আয়োজনে “নগর মাতৃসদন” এর শুভ উদ্বোধন ও পারিবারিক স্বাস্থ্য কার্ড (রেডকার্ড) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ এমপি।
জনাব ছানোয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর পৌরসভার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর ও জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক জামালপুর।
পারিবারিক স্বাস্থ্য কার্ড (রেডকার্ড) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব আবুল ফয়েজ মো: আলাউদ্দিন খান, অতিরিক্ত সচিব,স্থানীয় সরকার বিভাগ, প্রকল্প পরিচালক, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট।
এসময় বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সেবা প্রত্যাশি সাধারণ জনগন ও নগর মাতৃসদন এর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।