বিকাল ৫:০১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ভারী বন্যা লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

জাপানি কর্তৃপক্ষ ভারী বর্ষণের ফলে নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হওয়ায়। শনিবার ইশিকাওয়া এলাকার ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।

টোকিও থেকে এএফপি জানায়, একজন স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থাটিকে জানিয়েছে, এই অঞ্চলের তিনটি নদীর পানি আশপাশের জনপদে উপচে পড়েছে, কর্তৃপক্ষ ভবন এবং অবকাঠামোর ক্ষতির মূল্যায়ন করছে।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, তারা ইশিকাওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ জারি করেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াজিমা এবং সুজু শহরের প্রায় ৩০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সরকারি গণমাধ্যম এনএইচকে ওয়াজিমা শহরের পুরো রাস্তাটি পানির নিচে ডুবে থাকার ফুটেজ সম্প্রচার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *