রাত ৯:৪০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তরণ স্কুলে দুই দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : আগস্ট মাস শোকের মাস। এই শোকের মাসে টঙ্গীর গাজীপুরা গ্রামের উত্তরণ স্কুল দুই দিন ব্যাপী বইমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ ১৪ আগস্ট  বইমেলার উদ্বোধন করেন উত্তরণ স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ কাজী নুরুল আমিন বাবু। বইমেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে উত্তরণ স্কুলের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক লিমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নীলিমা আক্তার লিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবু তালেব মডেল একাডেমির প্রতিষ্ঠাতা কাজী নাজমুল হক,সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর নাসরিন আক্তার শিরিন, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহিনা আক্তার, সিনিয়র শিক্ষক রোকেয়া বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *