বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাজের আজিজের বিরুদ্ধে নায়িকার প্রতারণা মামলা

 

বিনোদন  প্রতিবেদক : নবাগত চিত্রনায়িকা ও মডেল জাকিয়া কামাল মুন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া’র কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন। এই মামলার নথি অনুযায়ী যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে চুক্তির মাধ্যমে ‘পাপ’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনার লক্ষ্যে বাদী জাকিয়া মুন বিবাদী আবদুল আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন। চুক্তিতে উল্লেখ ছিল, ওই বছরের মার্চ মাসের মধ্যে ছবিটির কাজ সম্পন্ন করা হবে।

তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি এবং আজিজও বিনিয়োগ করা অর্থ মুনকে ফেরত দেননি। মুন দাবি করেন, তিনি একাধিকবার আইনি নোটিশ পাঠালেও আজিজ কোনো সাড়া দেননি। বরং, ২০২৪ সালের মে মাসে ‘পাপ’ ছবিটি এক কোটি ১০ লাখ টাকায় একটি ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করেন তিনি, অথচ মুনকে কোনো অর্থ ফেরত দেননি কিম্বা লাভের অংশীদারও করেননি।

জাকিয়া মুন আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাওয়ায় আজিজ তাকে ভয়ভীতি দেখিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, মামলা চালিয়ে গেলে মুনের ক্যারিয়ার ধ্বংস করে দেবেন। এই প্রসঙ্গে মুন বলেন, আমি অনেকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, টাকা ফেরত চেয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। বরং আমাকে হুমকি দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি।

এদিকে মামলার বিষয়ে জানতে বিভিন্ন সময়ে বিতর্কিত হওয়া আবদুল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *