রাত ৯:১৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়া- অনির্বাণের চুমু খাওয়া এবারই প্রথম নয়

বিনোদন  প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনয় তারকা জয়া আহসান একটা লম্বা সময়ের পর কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করলেন। এই পরিচালক নির্মিত ‘দশম অবতার’ ছবিতে জয়ার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, অনির্বাণ, অনুপম রায়, যিশু সেনগুপ্তর মতো টলিউড তারকারা। ইতোমধ্যেই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ট্রেলারে বেশ আলোচিত হয়েছে জয়া ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য। কলকাতার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই মুহূর্তের অভিজ্ঞতা নিয়ে জয়া ও অনির্বাণ কথা বলেছেন।

চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করতেই জয়া বলেন, এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা তো আগেও চুমু খেয়েছি। ইনফ্যাক্ট আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর। এই সময় পাশ থেকে অনির্বাণ বলেন, ‘ঈগলের চোখ’ ছবিতে প্রথম শটই ছিল চুমু খাওয়ার। পর্দায় জয়া – অনির্বাণের ‘চুমুকাণ্ড’ এবারই প্রথম নয়। এর আগে ‘ঈগলের চোখ’ নামের একটি ছবিতেও একই দৃশ্য অভিনয় করেছেন তারা। সে কথাই স্মরণ করালেন এই অভিনেতা।

অনির্বাণের মন্তব্যের পরেই জয়া যোগ করেন, আমি বসে আছি (ঈগলের চোখ এর শুটিংয়ে)। হঠাৎ একটা নতুন ছেলে (সেটা ছিল অনির্বাণের প্রথম ছবি) এসে চুমু খেয়ে গেলো। সঞ্চালক এরপর প্রশ্ন করেন, এবারের দৃশ্যটি ধারণ করতে কয়টা টেক নিতে হয়েছে ? জয়া ও অনির্বাণ দুজনেই আঙুল তুলে বলেন, ‘একটা’। সঞ্চালক তখন ফোড়ন কাটেন, ‘পারফেকশন এতটা, তার মানে।’ কথা শুনে হেসে ওঠেন জয়া।

‘ঈগলের চোখ’ ছাড়াও জয়া আহসান ও অনির্বাণকে এর আগে ‘এক যে ছিল রাজা’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। যদিও সেটা মাত্র একটি দৃশ্যে। এরপর ‘পাঁচফোড়ন’ এ কাজ করেছেন এই জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *