বিকাল ৫:৫৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ২৩৩ টি ঈদগাহে ঈদের নামাজ

জয়পুরহাট প্রতিনিধি :

জেলায় এবার ২৩৩টি ঈদগাহে ঈদ-উল আযহা নামাজ আদায় করা হবে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি শেষ হয়েছে। জয়পুরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহে। এখানে দুটি জামাত সকাল ৭ টায় প্রথম এবং ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। জয়পুরহাট চিনিকল জামে মসজিদে সকাল ৭ টা ও ৮ টায় দু’টি জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও কালেক্টরেট ঈদগাহে, কাশিয়াবাড়ী ঈদগাহে, তালীমূল ইসলাম একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে, পুলিশ লাইনস মাঠে, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠে, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠে , তেঁতুলতলী , হাতিল বুলুপাড়া, করিমনগর লালবাজার ঈদগাহে ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ২৩৩ টি মসজিদ ও ঈদগাহে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *