বিকাল ৩:১৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে সন্তানকে হত্যার দায়ে বাবার মৃত্যুদন্ড

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট ৮ বছরের শিশু রানা হত্যার মামলায় বাবা নজরুল ইসলাম লিটনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্র নাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত নজরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার রাজনগর আদর্শগ্রামের নিজাম উদ্দীনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে নজরুল ইসলাম লিটন তার ৮ বছরের শিশু রানাকে কাজ করতে বললে সে অপারগতা স্বীকার করে। এসময় লিটন ক্ষিপ্ত হয়ে শিশু রানাকে এলোপাতাড়ি মারপিট করে।

এরপর শিশুটিকে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা করালে তার অবস্থা আরও অবনতি হয়। এরপর ১৩ নভেম্বর তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ায় পথে সে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বুলি আরা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *