সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাছ মারাকে কেন্দ্র করে শিশু নিহত

পাচঁবিবি উপজেলা প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর গ্রামে মাছ মারার সময় কাঁদা ছোড়াছুড়িকে কেন্দ্র করে মারপিটে শ্রাবন্তী মাহাতো (৮) নামের এক কন্যা শিশুর নিহত হয়েছে। রোববার (৬ আগস্ট) দুপুরে শিশুর মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহত শিশু পাঁচবিবি উপজেরার দহতপুর গ্রামের বিমল মাহাতোর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট সকালে পাঁচবিবি উপজেলার কুসুম্বা দহতপুর গ্রামের পার্শ্ববর্তী জমিতে শ্রাবন্তী ও প্রতিবেশী সটিক মাহাতোর ছেলে দ্বীপ মাহাতো (১২) মাছ ধরছিল। এসময় দুজন দুজনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি ও মারামারি হয়। পরে দ্বীপ মাহাতো বিষয়টি তার বাবাকে বললে তার বাবা শ্রাবন্তী মাহাতোর বাড়ীতে গিয়ে তাকে চড় থাপ্পর-কিল ঘুষি মারে। এতে শিশুটি গুরুত্বর আহত হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসা শেষে একটু সুস্থ হলে তাকে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বিরনগর বাশপাড়া গ্রামের খালার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার আবারও অবনতি হলে রোববার দুপুরের আগে হাসপাতালে নেওয়ার পথে শ্রাবন্তী মারা যান। পরে তার মরদেহ বাড়িতে নিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *