রাত ৩:৪৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ফসলের মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

 

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের ফসলের মাঠ থেকে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের মৃত রইচ উদ্দিন মন্ডলের ছেলে।

কালাই থানার ওসি এসএম মঈনউদ্দীন জানান, সিরাজুল ইসলাম শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। পরে আজ সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *