রাত ৩:৪৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পুকুরে পানিতে ডুবে এক ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম ছিল সোহান, সোহান সদর উপজেলার কোমরগ্রামের উজ্জ্বল মিয়ার সন্তান। শিশুটি ২য় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় গ্রামবাসীরা বলেন’ শিশুটি আরও কয়েকজন শিশুর সাথে পুকুর পাড়ে আম কুড়াতে যায়। সেই সময়ে সবার অগোচরে সোহান পুকুরে পরে তলিয়ে যায়। সোহানের পরিবার সোহান কে দেখতে না পেয়ে খোজাখুজি করে পুকুর থেকে উদ্ধার করে সোহান কে।
দ্রুত শিশুটিকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। শিশুর মৃত্যুতে শিশুটির পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *