বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ভবন মালিকদের জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি :

এডিস মশার উৎসস্থল পাওয়ায় জয়পুরহাট পৌরসভা এলাকায় দুইটি নির্মাণাধীন ভবন মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব জানান,এডিস মশার লার্ভার এমন প্রজননস্থল পাওয়া গেছে জয়পুরহাট পৌর শহরের সরদার পাড়া ও একাডেমি নগর মহল্লায়। নির্মাণাধীন ভবনগুলোতে লিফট বসানো হবে।

এজন্য জায়গা খালি রাখা হয়েছে। সেখানে জমে থাকা পানিতে ভেসে বেড়াচ্ছে মশার লার্ভা। এডিস মশার উৎস পাওয়ায় দুই ভবনমালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অনেক ভবনের ছাদ বাগানের টবে পানি জমে রয়েছে। আবার কারও ভবনে এসির পানির পাত্র নিয়মিত পরিষ্কার করা হয়নি। তাতে মশার লার্ভা জন্মেছে। ভবনমালিকদের এমন অসচেতনতা হতাশজনক এই ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এসময় জয়পুরহাট পৌর সভার কাউন্সিলর মামুনূর রশিদ মামুন, শাহেদুল আহসান সোহেল,
পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা হেলাল উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মামুনুর রশিদ, জয়পুরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *