রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে উপজেলা উপজেলায় পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী

জয়পুরহাট প্রতিনিধি :

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের দুইটি আসনের ৫টি উপজেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার অধীনস্থ ট্রেজারি থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত গাড়িতে এসব ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী উপজেলায় পাঠানো হয়। সেখানে নির্বাচনের দিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার আগ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে এসব সামগ্রী।

এদিকে জয়পুরহাটের দুইটি আসনে মোট ভোটার ৭ লাখ ৭৮ হাজার ৮৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮৭ হাজার ১৬৮ জন, নারী ভোটার ৩ লাখ ৯১ হাজার ৭০২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৫৪ টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৮৯টি রয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *