রাত ২:২৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ইমাম-মুয়াজ্জিন্দের মাঝে ঈদ উপহার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি :

ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাতে জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার করেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ সময় প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা তিতাস মোস্তফা, সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বু মিয়া নুরু, অর্থ সম্পাদক রাহাত হোসেন জনি, সাবেক সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *