রাত ৯:১৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় সেফটি ট্যাংকের গ্যাসে আক্রান্ত হয়ে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকায় সেফটি ট্যাংকের গ্যাসে আক্রান্ত হয়ে দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানাপাড়ায় এ ঘটনা ঘটে

নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন, বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস।

স্থানীয়রা জানায়, গতকাল বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে নির্মাণাধীন ভবনের আশপাশে খোঁজ করতে এলে দেখতে পাওয়া যায় তাদের মৃতদেহ সেফটি ট্যাংকের ভিতরে পড়ে আছে। এ সময় শোর চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে সেফটি ট্যাংক ভেঙে তাদের মৃতদেহ উদ্ধার করে। ছাগলাইয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এবং ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় পলাশ জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। একজন শ্রমিক সেন্টারিং খোলার জন্য নিচে নামলে সেখানে গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়লে আরেকজন শ্রমিক তাকে উদ্ধার করার জন্য নামলেই সেও গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে সেখানে থাকা পানিতে ডুবে মৃত্যুবরণ করে। তারপরেও আমরা পুরো বিষয়টিকে তদন্ত করছি। পাশাপাশি ময়না তদন্তের মাধ্যমে আসল ঘটনাটি উদঘাটন করা হবে। সেফটি ট্যাংক ভেঙে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *